স্থানীয় সংবাদ

খুমেকে প্রতিটি ইউনিটে নেবুলাইজার, পালস অক্সিমিটারসহ চিকিৎসা সরঞ্জাম প্রদান

শেখ মোঃ জাকির হোসেন, খুমেক প্রতিনিধি ঃ রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও দুর্ভোগ কমাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিটি ইউনিটে নেবুলাইজার মেশিন, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার ও থার্মোমিটার প্রদান করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশÑড্যাবের পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ ব্যক্তিগত উদ্যোগে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন। বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় মেডিসিন ইউনিট-৫-এ আয়োজিত অনুষ্ঠানে সরঞ্জামগুলো হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী মো. আহসান হাবীব, ডা. তাজরুল ইসলাম তাজসহ বিভিন্ন বিভাগের রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. কামরুল নিশান। সংশ্লিষ্টরা জানান, প্রতিটি ইউনিটে এসব প্রয়োজনীয় সরঞ্জাম থাকায় রোগীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ভোগান্তি কমানো সহজ হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button