খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা যুবদল নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোস্তফা সারোয়ার এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা জেলা যুবদলের নবগঠিত সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়াও সাবেক যুবদল নেতৃবৃন্দের মধ্যে রুবেল মীর, মাসকুর হাসান ফ্রান্স, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তৌহিদুল ইসলাম শান্ত, মোস্তাফিজুর রহমান আজিবর, আমিন কাজী নয়ন, মোস্তফা খালিদ, আ ফ ম মুক্তা, মাহবুব মোল্লা, শরিফুল ইসলাম শরীফ , মহিদুল ইসলাম, কাউসার, বুলবুল প্রমুখ ।
বুধবার ৩০ সেপ্টেম্বর খুলনা প্রেসক্লাব কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নতুন নেতৃত্বের সাথে কুশল বিনিময় করেন এবং খুলনার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, “গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় গণমাধ্যম ও সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। খুলনা জেলা যুবদল সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্যের পক্ষে থাকা সাংবাদিকদের সম্মান জানায়।” শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষ একে অপরের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।



