স্থানীয় সংবাদ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া ২৭ রাউন্ড কার্তুজ ও গ্রেনেড উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি ঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় ফরিদপুরে থানা থেকে লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসআরবি-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কানাইপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ভবনে তল্লাশি চালিয়ে তাজা কার্তুজ ও দেশীয় নিরাপত্তা সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার হওয়া কার্তুজ, টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা ও পুলিশ বক্স থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির অংশ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button