স্থানীয় সংবাদ

ডেঙ্গুতে খুলনা মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যক্ষ আহাদ আলীর ছোট ছেলের ইন্তিকাল : জানাজা দাফন সম্পন্ন

# খুলনা অঞ্চল জামায়াতের শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর সাবেক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মো. আহাদ আলীর ছোট ছেলে খান বাহাদুর আহসান উল্লাহ বিশ^বিদ্যালয়ের এমবিএ’র প্রথম সেমিস্টারের ছাত্র আল আমিন অনিক (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৪ সেপ্টেম্বর তিনি ডেঙ্গু জ¦রে আক্রান্ত হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার প্লাটিলেট ৮০০০ এবং রক্তের হিমোগ্লবিন ৬ এ নেমে আসে। তখন তার শরীরের রক্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ২ অক্টোবর (শুক্রবার) রক্ত পরিবর্তন করাকালে সকাল ১০টার দিকে শারীরিক অবস্থার অবনিত হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। এখানে রাত ১০ টার দিকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে অনিকের কফিন খুলনা মহানগরীর টুটপাড়া আহাদ আলী লেনস্থ নিজ বাসভবনে আনা হয়। এ সময় তার আত্মীয়-স্বজন ও সহপাঠিদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
যোহর বাদ খুলনা আলিয়া কামিল মাদরাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের পিতা অধ্যক্ষ মো. আহাদ আলী। জানাজায় খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খেলাফত মজলিসের মহানগরী সভাপতি হারুন অর রশীদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগরী সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর আমীর এস এম হাফিজুর রহমান, মহানগরী যুববিভাগের সেক্রেটারি হামিদুল হক খান, জামায়াত নেতা মাহমুদ হাসান জিকুসহ বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ নেন। পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মো. আহাদ আলীর ছেলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাখাতাগুলোকে মাফ করে নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button