স্থানীয় সংবাদ

এসআরবি-৬ অভিযানে মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মোংলায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাসও জব্দ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সদর কোম্পানির সদস্যরা মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলা পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑবাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুণ্ঠপুর গ্রামের ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), রংপুরের কোতোয়ালি থানার বেলুবালারহাট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং বৈকুণ্ঠপুর গ্রামের লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।
এসআরবি-৬, সদর কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৭৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক এসব জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬, সদর কোম্পানি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button