স্থানীয় সংবাদ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

তথ্য বিবরণী ঃ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে¡ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণসহ নগরীর রেলওয়ে মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা উচ্চ বিদ্যালয়, মেট্টো পুলিশ লাইনস স্কুল, ভিক্টোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর জোর দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button