স্থানীয় সংবাদ

খুলনায় ডিজিটাল পেমেন্ট সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ও ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ‘এক স্ক্যানেই দেশজুড়ে পেমেন্ট হোক বাংলা কিউআর-এ’ এ স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনব্যবস্থা জোরদার এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে খুলনায় অনুষ্ঠিত হলো ‘বাংলা কিউআর’ প্রচারণা ও সচেতনতামূলক অনুষ্ঠান। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে ওয়ান ব্যাংক পিএলসি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্বাহী পরিচালক শামসুল আরেফীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের পরিচালক (সুপারভিশন) এস. এম. কামালুজ্জামান কামাল এবং ওয়ান ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ফাইন্যানশিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর কাজী জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়ান ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী জিয়াউল ইসলাম। তিনি বাংলা ছজ প্রযুক্তিকে সর্বস্তরে পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ওয়ান ব্যাংকের নানামুখী কার্যক্রমের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্বাহী পরিচালক শামসুল আরেফীন বলেন, “বাংলা ছজ কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, এটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও সর্বজনীন আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। একটি নির্দিষ্ট ছজ কোড ব্যবহার করে যেকোনো ব্যাংকিং অ্যাপ বা এমএফএস (গঋঝ) অ্যাকাউন্টের মাধ্যমে নিরাপদে, দ্রুত ও সহজে অর্থ লেনদেন সম্ভব। খুলনার ব্যবসায়ী সমাজ ও সাধারণ গ্রাহকদের কাছে ডিজিটাল লেনদেনের এই আধুনিক সুবিধা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে বাংলা ছজ-এর প্রযুক্তিগত কার্যপদ্ধতি, মার্চেন্টদের সুবিধা এবং ব্যবহারের পদ্ধতি বিস্তারিত উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের সহকারী পরিচালক মো. নাফিউল করিম। উপস্থাপনা শেষে উপস্থিত ব্যবসায়ী ও সুধীবৃন্দের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত গ্রাহক ও ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে খুলনার বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও নির্বাচিত ব্যবসায়ী এবং মার্চেন্টদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা ছজ’ স্ট্যান্ড হস্তান্তর করা হয়।
শেষে ওয়ান ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনের প্রধান আবু সাঈদ মো. আব্দুল মান্নাফ ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button