স্থানীয় সংবাদ
ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

ফুলবাড়িগেট প্রতিনিধি ঃ খুলনার খানজাহান আলী থানাধীন গিলাতলা বাজার ঘাট সংলগ্ন ভৈরব নদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই এলাকায় ভৈরব নদের তীরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরবর্তীতে তারা বিষয়টি স্থানীয় খানজাহান আলী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নৌ পুলিশকে খবর দেয়া হয়েছে নৌ পুলিশ ঘটনাস্থলে আসলে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হবে।



