স্থানীয় সংবাদ

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা রাজু আহমেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

# ২৪ ঘন্টার ভিতরে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির আল্টিমেটাম #

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদের উপর অজ্ঞাত দুর্বৃত্তদের কাপুরুষোচিত হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার বিকাল চারটায় শিরোমণি চিংড়িখালি বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। যদিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা। সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মোল্লা সোলায়মান, এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সভাপতি সরদার ফজলুর রহমান। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া মাহমুদ পিটু, ৩নং ওয়ার্ড সভাপতি ফকির রবিউল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি মিনা মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি সরদার মোস্তাক আহমেদ, ৬নং ওয়ার্ড সভাপতি মো. সাইফুল্লাহ তারেক, ৭নং ওয়ার্ড সভাপতি শেখ হাসিবুল হাসান, ৮নং ওয়ার্ড সভাপতি শেখ রফিকুল ইসলাম এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোস্তাজ উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান শাফি, কাজী মাহফুজুর রহমান, মো. রবিউল ইসলাম সবুজ, ইসমাঈল হোসেন বাবু, মো. নাসির উদ্দিন, শেখ আসলাম হোসেন, শেখ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা আলম, মো. মমিনুল ইসলাম মিন্টু, মো. হাফিজুর রহমান, মো. নুরুল ইসলাম নুরু, মো. বাচ্চু শেখ, মো. মঈন খান, মো. লুৎফর রহমান লিটন ও শেখ সিরমান আলী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হাদিউজ্জামান, সাবেক ছাত্রনেতা নেতা শরিফ ওবায়দুর রহমান চয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব মঞ্জুরুল ইমাম , মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ইলিয়াস সরদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার ভিতরে ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ রাজু আহমেদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারী অজ্ঞাত দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া একই দাবিতে আজ শনিবার আটরা গিলাতলা ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাফফার ফুড মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button