মোল্লাহাটের ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটের একটি ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য মোঃ হাবীবুর রহমানকে নিয়ে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাকে দুর্বল করতে প্রতিপক্ষরা অনৈতিক অর্থ দিয়ে কতিপয় সংবাদ কর্মীকে ম্যানেজ করে মোল্লাহাটে ‘হাবিব বাহিনী’র তা-ব, হামলা, নির্যাতন, হুমকি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে। এরই প্রতিবাদে এবং প্রতিপক্ষের নোংরামী প্রকাশ করতে ইউপি মেম্বর হাবীবুর রহমান হাবীব শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও উপস্থিত সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তেরে ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন তাঁকে হাবিব বাহিনী’র প্রধান হিসেবে উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের এই ইউপি সদস্য। তাঁর দাবি, এসব সংবাদে উত্থাপিত অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি এবং তার বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয়নি। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এলাকার মানুষের সমর্থনে তিনি পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সামাজিক কর্মকা-ে এলাকার মানুষের সঙ্গে তাঁর চলাফেরা ও ‘বাহিনী’ হিসেবে উপস্থাপন করা অন্যায়। ‘হাবিব বাহিনী’ নামে তাঁর কোনো বাহিনী নেই বলেও দাবি করেন তিনি। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘হাবিব বাহিনী’ নামে কোনো বাহিনী থাকার তথ্য পুলিশের কাছে নেই। হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে। এছাড়া অন্য কোনো মামলা আছে কি না, তা খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।



