স্থানীয় সংবাদ

খুলনা পদক-এর জন্য ছয় জন মনোনীত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার উন্নয়নে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ছয় জন গর্বিত সন্তানকে খুলনা পদক-এর জন্য মনোনীত করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এ উদ্যোগ নিয়েছে। “খুলনা পদক” নামে সম্মাননা স্বীকৃতি এই প্রথম। আগামী ১ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন। শনিবার দুপুর ১২টায় হোটেল গোল্ডেন কিং মিলনায়তনে এ সংগঠনের এক সভায় খুলনা পদক-এর সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন অধ্যাপক ফকির রেজাউদ্দিন রাজা, শেখ জাহিদুল ইসলাম, শেখ বাবর আলী, সরদার আবু তাহের, দাউদ ইসলাম, আবু হারুনার রশিদ, মোতাহার রহমান বাবু, জামাল মোড়ল, এম এম হাসান, এ্যাড. আলমগীর হোসেন খান। সংগঠনের সভাপতি ট্যাক্সেস ল-ইয়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খুলনা পদক-এর জন্য মনোনীত হচ্ছেন- সাবেক যোগাযোগ মন্ত্রী মরহুম খান-এ-সবুর, সাবেক কৃষি মন্ত্রী, ভাষা সৈনিক, খুবি প্রতিষ্ঠা আন্দোলনের জনক মরহুম এ্যাড. এ এইচ দেলদার আহমেদ, ভাষা সৈনিক সংবাদকর্মী মরহুম মনিরুল হুদা, খুলনা পৌর কর্পোরেশনের সাবেক মেয়র শেখ সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ মাজহারুল হান্নান ও জাতীয় ফুটবল দলের কৃতি অধিনায়ক শেখ মোঃ আসলাম। সভা শেষে মুসলিম লীগ ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চের আরও এক সভা অনুষ্ঠিত হয়। জেলা মুসলিম লীগের সভাপতি ফকির রেজাউদ্দিন রাজা সভাপতিত্ব করেন। আলোচনা করেন এ্যাড. আকতার জাহান রুকু, শেখ জাহিদুল ইসলাম, দাউদ ইসলাম ও শেখ বাবর আলী। সভায় সাবেক মেয়র সিরাজুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৫ নভেম্বর সকাল ৯টায় বয়রাস্থ ইসলামিয়া কলেজে এবং ১৪ নভেম্বর বেলা ১১টায় হোটেল গোল্ডেন কিং-এর পৃথক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button