স্থানীয় সংবাদ

খুলনা জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

# নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে বাঁধভাঙা উল্লাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ বিরতির পর গণতান্ত্রিক বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যের পথ ধরে আবারও ফিরেছে দেশজুড়ে জনপ্রিয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। আগামী ৫ নভেম্বর খুলনায় শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন বিএনপি। রবিবার (১নভেম্বর) মহানগর বিএনপি কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনÑছাত্রদল, যুবদল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের সাথে আয়োজিত দিনব্যাপী এক যৌথ মতবিনিময় সভায় এসব তথ্য জানান খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ-র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিসিবি-র পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় মতবিনিময় সভা সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের এই জনপ্রিয় মাধ্যমের হাত ধরে অতীতে বহু প্রতিভা জাতীয় অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশের প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন (প্রথম আসরে এই সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার)। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪,৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ এই বিশাল ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলাকে কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি শক্তিশালী জাতি গঠনের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের অধিকাংশ খেলোয়াড় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেনÑবিষয়টি বিবেচনা করে খেলোয়াড়দের নৈপুণ্য ও পারফরম্যান্স উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করারও নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তাঁরা।
ছাত্রদল: সকাল ১১টায় ছাত্রদলের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস এবং পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি ও কেডিএ-র চেয়ারম্যান শফিকুল আলম মনা এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি-র পরিচালক শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম আরিফ, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস প্রমুখ।
মহিলা দল: বিকেল ৩টায় অনুষ্ঠিত মহিলা দলের সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও মহানগর মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হালিমা আক্তার খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, নাসরিন হক শ্রাবনী প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর খুলনা সফর এবং ‘নতুন কুঁড়ি’র জাতীয় উদ্বোধনী কর্মসূচি কেন্দ্র করে পুরো খুলনা অঞ্চলে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button