স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড় এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনার সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া শ্রমিকমকল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা সভাপতি সাইফুল্লাহ মানসুর, ভিকটিম ও সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, কর্মপরিষদ সদস্য মওলানা আঃ রহিম, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকত হোসেন, সেনহাটি ইউনিয়ন আমীর মোল্লা শফিকুর রহমান, গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ শামীম, মুরাদুর রহমান, মোল্যা কামরুল ইসলাম, ভিকটিম মোঃ আজিজুর রহমান ও আহসানুল হক হিরো, এম এম রকিবুল ইসলাম প্রমুখ।
সমাবেশে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দিঘলিয়া সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ও জামায়াত নেতা তাসলিম হাসান টুটুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এবং সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এম এম মনিরুল ইসলামের বাড়িতে বোমা রেখে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগের প্রতিবাদ জানানো হয়।
বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চৌরাস্তা মোড় এলাকা থেকে শুরু করে উপজেলা হাসপাতাল গেটে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। অতঃপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ দিঘলিয়া থানায় যান। এবং দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধরীর সাথে মতবিনিময় করেন। এ সময় খুলনা অতিরিক্ত পুলিশ সুপার গ সার্কেল আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button