নগরীতে জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি জসিম চট্টগ্রামে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ২০০৯ সালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকু- থানার সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জসিম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদ-ের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।
এসআরবি সূত্র জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারের পর জসিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে



