বিভিন্ন স্থানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রবাহ ডেস্ক
নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, কয়রা আইনজীবি সমিতির এ্যাডঃ আকবার হোসেন, এ্যাডঃ আনিছুর রহমান, সহকারি সমবায় অফিসার মোঃ তোরাব আলী, সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালী মিস্ত্রি, সুমিত্রা মুন্ডা, কমলেশ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”। রোববার সকাল ১০টায় উপজেলা চত্বরে দিবসটিকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেয়া এবং সমবায় রালী। এরপর উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এরপর সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মুহা. দারুল হুদা, উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন ও আব্দুর রব আকুঞ্জী, সমবায়ী কৃষ্ণপদ জোদ্দার, থুকড়া জনতা সমিতির প্রিন্সিপাল আলহাজ্ব গোলাম কুদ্দুস, সমবায়ী দিপংকর মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, জয়ন্ত সরকার, দিলিপ মন্ডল, রিপন বাড়ই, সুকুমার বালা ও প্রদীপ বালা প্রমুখ।
পাইকগাছা
পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ রায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান এসএম এনামুল হক,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
বাগেরহাট
দিবসটি উপলক্ষে উপজেলা ও জেলা প্রশাসন এবং স্থানীয় সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে রবিবার সকালে র্যালী ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করার পর একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা করা হয়। জেলা সমবায় কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের সবাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাবিহা মেহেবুবা। সভায় জেলা প্রশাসক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমবায় সমিতিগুলো গ্রামীণ অর্থনীতিকে সচল রাখছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সমবায় কার্যক্রম পরিচালনা করলে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া আরও সহজ হবে। সভা শেষে সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অভয়নগর
যশোরের অভয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ উবায়দুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমবায়ীবৃন্দ। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
কেশবপুর
দিবসটি উপলক্ষে রবিবার কেশবপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য “করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা শেষে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেটের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা বিআরডিবি এর সভাপতি জাহাঙ্গীর কবীর মিন্টু, , সুরক্ষিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন-উর-রশিদ। আলোচনা সভা শেষে এ উপজেলায় সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারী রাজস্ব) প্রদানকারী সঞ্চয় ও ঋণদান সমিতি ক্যাটাগরিতে পথ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেন্দ্রীয় সমিতি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ, কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।
সাতক্ষীরা
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা-২০২৬। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে রোববার দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে র্যালি, সমবায় মেলা ও আলোচনাসভার আয়োজন করা হয়। সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্ত, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সমবায় অফিসার মোঃ আশিক উর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মুরশিদ আলম। অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মণিরামপুর
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ স¤্রাট হোসেন দিবসের শুভ উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ পরিষদ চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমবায়ী ও সাংবাদিক ইলিয়াস হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশে অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, জাতীয় সংসদের যশোর-৫ আসনের মহিলা এমপির প্রতিনিধি বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ^াস, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান, সহকারী সেক্রেটারী আহসান হাবিব লিটন, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন, সমবায়ী মোশাররফ হোসেন, গীতা রানী কুন্ডু প্রমুখ।



