খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৯ নভেম্বর

# ১৪ পদের বিপরিতে ২৭ জনের মনোনয়নপত্র দাখিল #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ হলেন,চেয়ারম্যান: সাবেক সভাপতি অ্যাড. শেখ নুরুল হাসান রুবা, সদস্য: অ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সদস্য: অ্যাড. এস. মুজিবর রহমান। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশায় এগিয়ে যাক খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী কার্যক্রম। সকল আইনজীবীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন হোক সৌহার্দ্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। ঘোষিত তফশিল অনুযায়ী, ৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা। সে অনুযায়ী ১৪টি পদের বিপরিতে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। দু’টি গ্রুপ এবার মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি সমর্থিত প্যানেল হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ১১ দল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। প্রার্থীরা হলেন, সভাপতি পদে এড. মোল্লা মাসুম রশীদ ও এড. লস্কর শাহ আলম, ২টি সহ-সভাপতি পদে প্রার্থী হলেন এড, এবিএম ওমর আলী, এড. মোঃ কামাল হোসেন ও এড. আঃ মান্নান, এড, এএএম মুনিবুজ্জামান, সাঃ সম্পাদক পদে এড, তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও এড. শফিকুল ইসলাম, ১টি যুগ্ম সম্পাদক পদে এড. জয়দেব কুমার সরকার ও এড. হানিফ উদ্দীন, ১টি লাইব্রেরী সম্পাদক পদে এড. এসএম সাইফুর রহমান সুমন ও এড, জিএম মোহেব্বুুর রসুল্, ১টি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জুলকার নাইম ও হাফিজুর রহমান, সদস্য পদে ১৩ জন, তারা হলেন, ইসরাত জাহান তিষা, উজ্জল চন্দ্র দে, মিজানুর রহমান বাবু, মিলন মাহমুদ, মোশাররফ হোসেন শেখ ও শারমিন মারিয়া মুক্তি, এসএম মাহাবুবুর রহমান, মুজাহিদুল ইসলাম, এসএম রুহুল আমিন, লুৎ ফর রহমান, শর্মিলা রানী কুন্ডু, শেখ হুসাইন কবির। তফশিল অনুযায়ী ৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাই, ১০ নভেম্বর বিকেলে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ১১ নভেম্বর সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত আপিল করার শেষ সময়, ১২ নভেম্বর দুপুর ২.৩০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল শুনানী ও নিস্পত্তি, ১৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৯ নভেম্বর বেলা ১২টায় আইনজীবী সমিতির মিলনায়তনে প্রজেতশন মিটিং। ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ।



