স্থানীয় সংবাদ

মাদকের টাকায় খালিশপুরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সরকার বিরোধী বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে নিষিদ্ধ আ’লীগ বিক্ষোভ মিছিল করেছে। নিষিদ্ধ যুবলীগ নেতা রাসেল নামের এক মাদক স¤্রাটের টাকায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে খালিশপুর ১১নং ওয়ার্ডে এ মিছিল বের করা হয়। গভীর রাতে এ মিছিলে নিরব এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলটি মানসী বিল্ডিং মোড় থেকে বের হয়ে তৈয়েবা কলোনীর ভিতর দিয়ে টিএনটি গেটে গিয়ে শেষ হয়। শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেয় দেশী অস্ত্রসস্ত্র নিয়ে। মিছিলকারীরা “ধরধর বিএনপি ধর, ধরে ধরে জবাই কর ”এ শ্লোগানে এলাকা কাপিয়ে তোলে। এ মিছিলে নেতৃত্ব দেন আ’লীগ নেতা আকরাম মন্ডলও তার ছেলেরা। এই রাসেল যুবলীগ করলে তিনি ৫ আগস্টের পর বুক ফুলিয়ে ১১নং ওয়ার্ড এলাকায় রমরমা মাদক ব্যবসা করে চলেছেন। তবে সরকারি দলের কোন কোন নেতার সাথে তার চমৎকার সম্পর্ক থাকায় তিনি কাউকে ডর ভয় করেন না। তারই টাকায় ফ্যাসিস্টরা মিছিল করার দুঃসাহস দেখিয়েছে বলে একটি সূত্র জানায়। খুলনার কোথাও মিছিল করার সাহস নিষিদ্ধ আ’লীগ না পেলেও রাসেলের মাদকের টাকায় খালিশপুরে মিছিল করার সাহস দেখিয়েছে তারা বলে এলাকার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ার্ড বিএনপির শীর্ষ একাধিক নেতা বলেন, রাসেল যুবলীগ নেতা ও মাদকের ডিলার। তার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাকে একাধিকবার পুলিশ দিয়ে ধরিয়ে দিলেও দু’ দিন পর আবার ফিরে এসে মাদকের ব্যবসা শুরু করে। একজন দারোগা রাসেলকে মাদকসহ গ্রেফতারের অপরাধে তাকে অন্যত্র বদলী হতে হয়। কিন্তু মাদক স¤্রাট রাসেলকে কেউ আটকে রাখতে পারেনি। এটা আমাদের জন্য খুবই কস্টকর বলে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেন। খালিশপুর থানার ওসি বলেন, মিছিল করার কোন তথ্য তার কাছে নেই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button