কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতারোধে দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের মহড়া

# মোটরসাইকেল মহড়ায় প্রতিবাদী শ্লোগানে কড়া হুঁশিয়ারী #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের জনগণের ম্যান্ডেটরি নিয়ে গঠিত বর্তমান সরকারের অগ্রগতি, অগ্রযাত্রার কর্মকা-কে নস্যাৎ ও বিতর্কিত করে তুলতে ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ সংগঠনের গুপ্ত দোসরদের নির্দেশনায় পরিকল্পিতভাবে সারা দেশব্যাপী, বিশেষ করে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার থানায় অগ্নিসংযোগ করে হামলা ও অস্ত্রলুট, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, গোপালগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ীতে অগ্নিসংযোগ লুটপাট, অগ্নি সংযোগ, বোমা হামলা, অবরোধ সহ নানামুখী সন্ত্রাসী কর্মকা- ও অপতৎপরতারোধ ও প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) রাত ৮ টায় খুলনা মহানগরীর দৌলতপুর ৫ নং ওয়ার্ড কার্যালয় সম্মুখ খুলনা-যশোর মহাসড়ক থেকে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী ও সদস্য সচিব আল আমিন সরদার (রতন)’র নেতৃত্বে ৫ টি ওয়ার্ড ও ১ ইউনিয়নের নেতৃবৃন্দের সমান্বয়ে প্রতিবাদী হুশিয়ারী মটরসাইকেল মহড়া বের হয়। অনুষ্ঠিতব্য মহড়ায় উপস্থিত ছিলেন, থানা ও ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা যথাক্রমে- মুশফিকুল আনাম মিশু, মোঃ আহদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, শ্রী বিপ্লব কুমার দে, মোঃ তুহিন শেখ, মোঃ নয়ন, মোঃ সাইফুল ইসলাম রুবেল, মোঃ নাহিদ ইসলাম, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল খালিদ মোঃ আরমান, মোঃ সুমন মল্লিক, সুমন খান, নজরুল ইসলাম বাচ্চু, সোহেল কালু, মোঃ রুবেল মোল্লা, মোঃ জামির হোসেন, মোঃ ফারুক হোসেন, মোঃ রুবেল মোল্লা, শেখ ফয়সাল ইমাম লিপু, মোঃ খলিলুপ রহমান, মোঃ খালিদুর রহমান, আলী হোসেন, মোল্লা হাসিবুর রহমান অনি,মোঃ শাহিনুর রহমান মাসুম, মোঃ জনি শিকদার, ফিরোজ জমাদ্দার, খন্দকার সাদ্দাম হোসেন, জ্যাকি বীন মীর, মোঃ মানিক সরদার মোঃ সোহান, জাহিদ মোল্লা,মো আফসার,মো কুদ্দুস শেখ, অপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। হুশিয়ারি মহড়াটি দৌলতপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

