স্থানীয় সংবাদ

দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে ৫নং ওয়ার্ড বিএনপি’র মিছিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের জনগণের ম্যান্ডেটরি নিয়ে গঠিত বর্তমান সরকারের অগ্রগতির কর্মকা-কে নস্যাৎ ও বিতর্কিত করে তুলতে সারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের গুপ্ত দোসররা পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ, বোমা হামলা, অবরোধ সহ নানামুখী সন্ত্রাসী কর্মকা- অপতৎপরতা রোধে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার, শ্রমিক দল দৌলতপুর থানা সভাপতি সরদার আরব আলী , ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মো মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা খন্দকার লিটন, মাসুদ রানা, জাহাঙ্গীর কবির রনি, শেখ মো. নাজিম, মো. সিদ্দিক, এম এম শফি, মামুন খান, যুবদল নেতা এম এম জসিম, থানা স্বেচ্ছাসেবক দল নেতা নেতা সরদার আলামিন রতন, আলামিন লিটন, রবিউল ইসলাম, শ্রমিকদল নেতা অসীম মোল্লা, মেহেদী হাসান, মো. নাসির হাওলাদার, রুম্মান শেখ, ছাত্রনেতা এমএম মুন্না, হাসানসহ ৫ নং ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিবাদী মিছিলটি ৫ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button