স্থানীয় সংবাদ

তেরখাদায় বিএনপি নেতা মাফিক সরদারকে হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি খুলনা জেলা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি ঃ তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মাফিক সরদার রাজনৈতিক কর্মসূচি শেষে উত্তর মোকামপুর বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মসূচি শেষে মো. মাফিক সরদার নিজ বাড়ী উত্তর মোকামপুরের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিতে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ফ্যাসিবাদী শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে এধরণের সন্ত্রাসী কর্মকান্ড কঠোরহস্তে দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিতে অবিলম্বে ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানায় খুলনা জেলা বিএনপি। পাশাপাশি আহত মো. মাফিক সরদারের দ্রুত সুস্থতা কামনা করেন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button