জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে : মাওলানা কবীরুল ইসলাম

# খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ #
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা কবীরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার কারণে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এ সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এপরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই যোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর জিরো পয়েন্টে খুলনা জেলা জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মো. আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য খাঁন গোলাম রসুল, ছাত্রশিবিরের খুলনা উত্তর জেলা সভাপতি মোমিনুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদত নাজিম উদ্দিন, সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর মাওলানা ওবায়দুল্লাহ, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, লবণচরা থানা আমীর জি এম সেলিম বাহার, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশিদ, রূপসা উপজেলা সেক্রেটারি ডাক্তার হাবিবুল্লাহ ইমন, লবণচরা থানা সেক্রেটারি ইসমাইল হোসেন, বটিয়াঘাটা উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই, আব্দুস সাত্তার, থানা কর্মপরিষদ সদস্য শাফায়েত আলী লিখন প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল জিরো পযেন্ট থেকে শুরু হয়ে গল্লামারী মোড়ে এসে শেষ হয়। জেলা আমীর মাওলানা কবীরুল ইসলাম বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তাঁর আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি জামায়াত কিংবা ১১ দলের দাবি নয়, বরং আজ জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা আর কোনো দিন ফিরতে পারবে না। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, নৈরাজ্য ও আয়নাঘরমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসিতে শাহাদাতবরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিবাদের নৈরাজ্য মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবশক্তিকে ঐক্যবদ্ধ করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে মোকাবিলায় জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।



