দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যে সৃষ্টি ও হামলার প্রতিবাদে শ্রমিকদলের সমাবেশ ও মিছিল

# মিছিল ও সমাবেশ থেকে পতিত দোসরদের কঠোর হুঁশিয়ারী #
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের জনগণের ম্যান্ডেটরি নিয়ে গঠিত বর্তমান সরকারের অগ্রগতির কর্মকা-কে নস্যাৎ ও বিতর্কিত করে তুলতে সারা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের গুপ্ত দোসররা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ, বোমা হামলা, অবরোধসহ নানামুখী সন্ত্রাসী কর্মকা-, নৈরাজ্যে সৃষ্টি, ও অপতৎপরতা রোধে শুক্রবার ( ২৭ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর থানা শ্রমিক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর থানা শ্রমিক দলের সভাপতি সরদার আরব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অসীম মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, অধ্যাপক জয়নাল আবেদীন, খবির উদ্দিন, আযম সারোয়ার, শেখ আনসার আলী, এমএম জসিম, সরদার আলামিন রতন, বদিউজ্জামান, নাসির হোসেন, আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান,কামাল হোসেন, বখতিয়ার, আব্দুস সালাম শেখ, সিরাজ মিয়া,ডালিম,খোকন মোড়ল, আলী আহমেদ ফকির, নাসির হাওলাদার, রাজু হোসেন, বাবু, আব্দুল মান্নানসহ শ্রমিক দল বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা পালিয়ে গেলেও সারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের পালিত গুপ্ত দোসরদের মদদে পরিকল্পিতভাবে নৈরাজ্যে সৃষ্টির পাঁয়তারা চলছে। বাংলাদেশের জনগন এখন সোচ্চার, কোনো অবস্থাতেই বিগত ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকা পতিত দোসরদের অপতৎপরতা তারা মেনে নেবে না। জনগনের পাশাপাশি জাতীয়তাবাদী আর্দশের সৈনিকেরা সদা জাগ্রত, কোনো অবস্থাতেই আমাদের দলের নেতাকর্মীরা ফ্যাসিস্ট পতিত দোসদের এদেশে আর পুর্নবাসন হতে দেবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি দৌলতপুর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে বেবিটেক্সী ইউনিয়ন চত্বরে এসে শেষ হয়।



