জাতীয় সংবাদ

নাশকতার মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার চট্টগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতা মামলার এজাহার নামীয় আসামি মোঃ শাহজাহান শাকিল। তিনি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক। তার আরও দুই সহযোগীকে ও গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button