ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭ জন ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে ১৩ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে ২৭ জন। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২ জন। এর মধ্যে ঢাকায় ৩৬২ জন ও ঢাকার বাইরে ৭১০ জন। চলতি বছরের এ পর্যন্ত ৯৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১৪ জন ও ঢাকার বাইরে ৬৪৭ জন। বর্তমানে সারা দেশে ৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪০ জন ও ঢাকার বাইরে ৫৭ জন। বর্তমানে হাসপাতাল থেকে ডেঙ্গুরোগী ছাড়পত্র পাওয়ার হার ৯০ শতাংশ। ভর্তি থাকার নয় শতাংশ। মৃত্যুর হার এক দশমিক তিন শতাংশ। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।



