জাতীয় সংবাদ

আজ যুবদলের সমাবেশ

প্রবাহ রিপোর্ট : খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার সমাবেশ করবে যুবদল। এতে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল। গত ৬ মে দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতাদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, বলে জানান শায়রুল কবির খান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button