জাতীয় সংবাদ

বিএনপির আরও ৫২ নেতা বহিষ্কার

প্রবাহ রিপোর্ট ঃ আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯ , সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬, ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।বহিষ্কার ৫২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ জন , মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button