জাতীয় সংবাদ

দুদককে বেনজীরের স্ত্রী ও তিন মেয়ের চিঠি

প্রবাহ রিপোর্ট : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পথেই হাঁটলেন তার স্ত্রী ও তিন মেয়ে। হাজিরার জন্য সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির আইনজীবী। গতকাল রোববার সকাল ১০টায় তাদের দুদকে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুদকের তলবে আসেননি বেনজীরে স্ত্রী ও ৩ মেয়ে। শুনানির সময় চেয়ে চিঠি দেন তারা। দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। বেনজীর আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এরইমধ্যে তার ৬২১ বিঘা জমি, ৪টি ফ্ল্যাট,৩৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ১৫ শেয়ার ও ৩টি বিও অ্যাকাউন্ট জব্দ করে সংস্থাটি। তার স্থাবর সম্পত্তির রক্ষণাবেক্ষণ আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক নিয়োগ করেছে দুদক। সম্পদের উৎস জানতে ৬ জুন বেনজীর ও স্ত্রী আর ৩ কন্যাকে ৯ জুন তলব করে সংস্থাটি। গত ২৮ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুদক। সেই নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। কিন্তু গত ৫ জুন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরও ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জুন পুনরায় হাজির হওয়ার জন্য নতুন তারিখ ঘোষণা করে সংস্থাটি। বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পায় দুদক। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। আদালতের আদেশ আসার আগেই বেনজীর আহমেদ গত ৪ মে দেশ ছেড়ে পালিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button