জাতীয় সংবাদ

ফেসবুক-টিকটককে ৪ দিন সময় দিয়েছে সরকার

প্রবাহ রিপোর্ট : দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর জবাব দিতে চার দিনের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। গতকাল রোববার বিভিন্ন মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, গত শনিবার ফেসবুক, টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠিয়ে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের জবাব দিতে হবে। আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে। তিনি আরও বলেন, উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত ৫০টি পেজ টেকডাউন করে দিয়েছে। এর আগে প্রতিমন্ত্রী জানান গতকাল রোববার বিকাল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে। সংযোগ বন্ধ থাকায় বিনিময়ে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন মোবাইল গ্রাহকরা। বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি জানিয়ে পলক বলেন, কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button