জাতীয় সংবাদ
গাছের ডাব থেকে লেপতোষক : গণভবনের সবকিছু লুটপাট

প্রবাহ রিপোর্ট ঃ কেউ নিচ্ছেন টেলিভিশন, কেউবা ফুলের টব। কেউ বালতি, আবার কেউ ফ্রিজ। এমনকি বাদ যায়নি লেপ-তোশকও। মানুষ প্রবেশ করেছেন সবজি বাগানে, তুলেছেন সবজি। পুকুরে গোসল করে জুতা পায়ে সাবেক প্রধানমন্ত্রীর খাটে শুয়ে সেলফি দিচ্ছেন কেউ কেউ। কেউ আবার প্রধানমন্ত্রী ব্লাউজ মেলে ধরে ছবি পোস্ট করছেন যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি।



