জাতীয় সংবাদ

সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৬.৭৮ শতাংশ

প্রবাহ রিপোর্ট : সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫২ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এটি ছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের মধ্যে রপ্তানি আয় ৫ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১১ দশমিক ৩৭ বিলিয়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০ দশমিক ৮২ বিলিয়ন। গতকাল বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ২৮ বিলিয়ন হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৮ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর মাসে পোশাক খাত ২ দশমিক ৭৮ বিলিয়ন আয় করেছে, যা ৬ শতাংশ বেশি। ওভেন পণ্য থেকে রপ্তানি আয় ৮ দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে নিট পণ্যের রপ্তানি আয় ৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৬০ বিলিয়ন ডলারে। সেপ্টেম্বর মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৯৭ মিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮২ শতাংশ। প্লাস্টিক পণ্য ২৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা একবছর আগের একই সময়ে ২১ মিলিয়ন ডলারের তুলনায় ৩২ দশমিক ৫০ শতাংশ বেশি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button