জাতীয় সংবাদ

সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের ক্ষত অপসারণের চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকার সিএমএইচে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য একটি ছোট চিকিৎসা পদ্ধতি দিয়ে গেছেন। গতকালও পুনরায় চিকিৎসা নিয়েছেন তিনি। চলমান সংলাপের অংশ হিসেবে আজ শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button