জাতীয় সংবাদ

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

প্রবাহ রিপোর্ট : সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম সাগর মাতুব্বর। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন তলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে হঠাৎ নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাগর মাতুব্বর। এর সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, সাগর মাতুব্বর গত ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যায়। পরে সে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করে। সন্ধ্যায় শুনতে পাই ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button