জাতীয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপ থেকে নবজাতক উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কের পাশে ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সরাইল থানার ওসি রফিকুল হাসান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কুট্টাপাড়া মহাসড়কের পাশে খেলার মাঠের উল্টো পাশে ঝোপে কান্নার শব্দ শুনে এগিয়ে যান পথচারীরা। সেখানে গিয়ে দেখে কাঁথায় মোড়ানো একটি মেয়ে নবজাতক। খবর পেয়ে সরাইল থানা টহল টিম নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ওসি জানান, শিশুটির বয়স এক বা দুদিন হবে। এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button