জাতীয় সংবাদ

মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস

প্রবাহ রিপোর্ট : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন। গতকাল শুক্রবার ব্যাংককে বিমসটেক সামিটের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই ছবি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০১৫ সালের ৩ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রফেসর ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই একটি আলোকচিত্র ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button