জাতীয় সংবাদ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনা

প্রবাহ রিপোর্টঃ বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। এক ঘণ্টার বৈঠকে তারা শান্তি ও নিরাপত্তাবিষয়ক প্রধান আঞ্চলিক ইস্যু এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।মার্কিন প্রতিনিধিদলে ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল এ চুলিক ও অ্যান্ড্রু হেরুপ।তারা রোহিঙ্গা ইস্যু ও মিয়ানমার পরিস্থিতি নিয়েও দীর্ঘ আলোচনা করেন।মার্কিন প্রতিনিধিদল এই সমস্যা সমাধানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button