জাতীয় সংবাদ
চট্টগ্রামে অফিস কক্ষে মিললো র্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রাম নগরের চান্দগাঁও র্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।



