জাতীয় সংবাদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই : রিজভী

প্রবাহ রিপোর্ট ঃ আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো এক সময় আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার- এটাকে পছন্দ করে না। যারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন।’
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না।’ তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, ১ কোটির অধিক প্রাথমিক সংগ্রহ করবো, ইনশাআল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button