জাতীয় সংবাদ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৭১৮ হজযাত্রী

প্রবাহ রিপোর্ট : পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭১৮ জন সৌদি আরবে পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী ৪৪ হাজার ৭১৮ জনের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গেছেন ৪ হাজার ৫৮৩ জন। বেসরকারি মাধ্যমে গেছেন ৪০ হাজার ১৩৫ হজযাত্রী। ওই যাত্রীরা মোট ১১২টি ফ্লাইটে সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৩৯টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইন্স ১৫ হাজার ৩০৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৪৯৪ জনকে পরিবহন করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ছয় জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন– রাজবাড়ী পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জ বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরেরআল হামিদা বানু (৫৪), ঢাকা মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০), জামালপুরের হাফেজ উদ্দিন ও নীলফামারির বয়েজ উদ্দিন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button