জাতীয় সংবাদ

সিলেট সীমান্তে ঝুলছে বাংলাদেশি যুবকের লাশ

প্রবাহ রিপোর্ট : সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের উৎমা এলাকায় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন স্থানীয় জনতা। নিহত যুবক জাকারিয়া (২৩) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গাছের ডালে জাকারিয়ার লাশ ঝুলে থাকতে দেখা যায়। লাশটি একটি গাছের ডালে দঁড়িতে ঝুলছিল। উৎমা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের ঝুলন্ত লাশ রয়েছে। লাশ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিজিবি এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে। যেহেতু লাশ সীমান্তের ওপারে, তাই কিছু আইনি জটিলতার জন্য লাশ উদ্ধারে দেরি হচ্ছে বলেও জানান তিনি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button