জাতীয় সংবাদ

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১২৮৪

প্রবাহ রিপোর্ট : দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ২৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট গ্রেপ্তার করা হয় ৮৭৫ জনকে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ২৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৭৫ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪০৯ জন। এছাড়া অভিযানে উদ্ধার করা হয় শটগান, এলজি, পুরাতন বিদেশি রিভালবার, বিদেশি পিস্তল, গুলিসহ অপরাধের কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button