জাতীয় সংবাদ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮

প্রবাহ রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৪০৮ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে: বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন; চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন; ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন; ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন; খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন; ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন; রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন; রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন; সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রোগী রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ২১ হাজার ৭৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৯৫ জনের। উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button