জাতীয় সংবাদ

সংস্কার কমিশনের ১৬ প্রস্তাব বাস্তবায়ন, ৮৫টি বাস্তবায়নাধীন

প্রবাহ রিপোর্ট : দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কার কমিশনসহ মোট ১১টি কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। সবগুলো সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে থাকা স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া ৮৫টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা মোট ১১টি সংস্কার কমিশন করেছিলেন। ইতোমধ্যে কমিশনগুলো প্রতিবেদন দাখিল করেছে। এ সংস্কার কমিশনগুলোর সুপারিশের মধ্যে যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার ওপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য চিহ্নিত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান। আজকে সেটার আপডেট নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এগুলোর মধ্যে মোট ১৬টি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। ৮৫টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। দশটি সুপারিশ আংশিক বাস্তবায়ন হচ্ছে। আর দশটি বাস্তবায়নযোগ্য কিনা, সেটা এখনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তবে সুপারিশগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শফিকুল আলম। এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার প্রবেশ উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। ১ নম্বর গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ ছিল। দর্শনার্থী প্রবেশও বন্ধ ছিল। এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। এদিকে, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, যা এ যাবতকালে সর্বোচ্চ। প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদ-বৈঠকে ১৯৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে গৃহীত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি (বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, এ যাবতকালে সর্বোচ্চ)। এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button