জাতীয় সংবাদ

বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

প্রবাহ রিপোর্ট : জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবনসহ বিভিন্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-থ্রি/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে এসব কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ ছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘœ না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button