জাতীয় সংবাদ
এনসিপি শাপলা পাবে না, বিকল্প প্রস্তাব দিতে হবে: ইসি সচিব

প্রবাহ রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। প্রতীকের জন্য তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে। এক্ষেত্রে দু’পক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এনসিপি শাপলা প্রতীকের অবস্থান থেকে সরবে না, দলটির এমন বক্তব্যের বিষয়ে ইসি সচিব বলেন, প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। সেটা জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই (বিধিমালায় প্রতীকটি নেই)। তো এখন নিষ্পত্তি হবে দু’পক্ষের সম্মতিতে। তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।



