জাতীয় সংবাদ

১৫ আগস্ট জাতীয় সংগীত বাজানোর নিয়ম বাতিল

প্রবাহ রিপোর্ট : জাতীয় সংগীত বিধি সংশোধন করা হয়েছে। বিধি সংশোধন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ওই দিন জাতীয় সংগীত বাজানোর নিয়ম বাতিল করা হয়েছে। ‘দ্য ন্যাশনাল অ্যানথেম রুলস, ১৯৭৪’ সংশোধন করে গত ১৯ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উল্লেখ্য, এর আগেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্বীকৃতি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বিধিতে কোন দিন কী উপলক্ষে কতটুকু জাতীয় সংগীত বাজাতে হবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিধির শিডিউল-১ এর ৩ নম্বর ক্রমে ছিল-জাতীয় শোক দিবসে (প্রতি বছরের ১৫ আগস্ট) অনুষ্ঠানের শুরুতে এবং শেষে পূর্ণ জাতীয় সংগীত বাজানো হবে। শোভাযাত্রার ক্ষেত্রে জাতীয় সংগীতের প্রথম দুই পঙক্তি শুরুতে বাজানো হবে। বিধি সংশোধন করে শিডিউল-১ এর ৩ নম্বর ক্রম (১৫ আগস্ট জাতীয় শোক দিবস) এবং এর বিপরীতে এন্ট্রি (কতটুকু জাতীয় সংগীত বাজানো হবে) বিলুপ্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button