জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ নাশকতা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে, আগুনে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ। নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেছেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার করি। তখন পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি জানান, বাইরে থেকে বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল বলেছেন, নৈশপ্রহরী ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে, এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button