জাতীয় সংবাদ

ভূমিকম্প আতঙ্কে ঢাবির হল থেকে লাফ দিয়ে ৪ শিক্ষার্থী আহত

প্রবাহ রিপোর্ট : ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হলের ৪ তলা থেকে লাফ দিয়ে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকে আরো ৩ জন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সকাল ১০টা ৩৮মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প শুধু ঢাকায় না আশপাশের জেলাগুলোতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এতে সারাদেশের জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button