জাতীয় সংবাদ

দিনাজপুরে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

প্রবাহ রিপোর্ট ঃ দিনাজপুরে নসিব পরিবহনের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির সংঘর্ষ হয়। প্রচ- ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button