জাতীয় সংবাদ

গণঅধিকার পরিষদে আসিফ মাহমুদ

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদের প্রশংসা করে তাকে রাজনীতিতে স্বাগত জানান তিনি। নুরুল হক নুর ফেসবুকে লিখেছেন, আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। অফিশিয়ালি এখনো কোন রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নিবে। দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত নুরুল হক নুরের ওই পোস্টে সহস্রাধিক মন্তব্য পড়েছে। পোস্টটি শেয়ার করেছেন সাড়ে তিন শতাধিক মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button