জাতীয় সংবাদ

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক, মনোনয়নপত্রের তথ্য স্পষ্টীকরণের অনুরোধ

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগের দিন গুরুত্বপূর্ণ তথ্যের বিষয় স্পষ্টীকরণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিষয়টি ছোট হলেও গুরুত্বপূর্ণ। “মনোনয়নপত্র জমার সময় সন্তানেরও আয়করে তথ্য দিতে হবে এ বিষয় রয়েছে-এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে। অনেক প্রার্থীর সন্তান এখনও উপার্জনক্ষম নন, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন। “এ বিষয় নিয়ে একটা জটিলতা হয়েছে। এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। তা না হলে সঙ্গত কারণে সমস্যার সৃষ্টি হবে। কমিশন একমত, তারা এটা মিন করেন নি। কমিশন নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা কনফিউজিং, এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবেন, সমস্যা দুর হয়ে যাবে।” দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের এমন স্পষ্টীকরণ সবার উপকার হবে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। সোশাল মিডিয়ায় এআইয়ের অপব্যবহার রোধের বিষয়ে ইসির উদ্যোগ সম্পর্কেও অবহিত হয়েছে বিএনপি প্রতিনিধি দল। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে সোমবার। নজরুল ইসলাম খান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানহানিকর কিছু করলে ইসি যেন শক্ত ভূমিকা নেয় সে বিষয়েও অনুরোধ করেছেন তারা। তিনি বলেন, “ইসি ও সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে সক্রিয় রয়েছে। ফ্যাক্টচেক করে ফেইক হলে দ্রুত চিহ্নিত করার উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি
মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, “এ ব্যাপারে আমাদের দলের কোনো সিদ্ধান্ত নেই। এ ব্যাপারে আমাদের আলোচনার কোনো ম্যান্ডেট ছিল না আজ, আমরা (আলোচনা) করিনি।” জামায়াত ইসলামীর সমাবেশ রয়েছে ৩ জানুয়ারি, এতে আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় রয়েছে কি না-এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কি না জানতে চান সাংবাদিকরা। নজরুল ইসলাম খান বলেন, “এ নিয়ে কোনো আলোচনা করিনি। আমার জানা মতে, নির্বাচনি প্রচারণা বন্ধ, কিন্তু সাংগঠনিক কার্যক্রম বন্ধ নেই। উনারা যা করবেন সেটা আচরণবিধির ভঙ্গ হয় কি না এটা ইসি বুঝবে আর তারা বুঝবে।” শরিক দলগুলোর সাথে বিএনপির আসন সমঝোতা হয়ে গেছে কি না জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে হয়েছে অনেক কিছু। তারপরে এখনও সময় আছে।” নির্বাচন সামনে রেখে ‘যুগপৎ’ আন্দোলনের শরিক সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরো আটটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই সমঝোতায় নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (কাজী জাফর), ইসলামী ঐক্যে জোট, গনসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও গণঅধিকার পরিষদকে আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। এর বাইরে কুমিল্লা-৭ আসনে এলডিপির রেদোয়ান আহমেদ এবং ঢাকা- ১৩ আসন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি দলীয়ভাবে দুই ধাপে ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তার সঙ্গে রেদোয়ান ও ববির আসন ধরলে মোট ২৭৪ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হল। সেই হিসেবে আরো ১৪টি আসনের ফয়সালা বাকি থাকল। সিইসির সঙ্গে এ বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগের দিন গুরুত্বপূর্ণ তথ্যের বিষয় স্পষ্টীকরণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুরে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিষয়টি ছোট হলেও গুরুত্বপূর্ণ। “মনোনয়নপত্র জমার সময় সন্তানেরও আয়করে তথ্য দিতে হবে এ বিষয় রয়েছে-এটা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে। অনেক প্রার্থীর সন্তান এখনও উপার্জনক্ষম নন, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন। “এ বিষয় নিয়ে একটা জটিলতা হয়েছে। এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। তা না হলে সঙ্গত কারণে সমস্যার সৃষ্টি হবে। কমিশন একমত, তারা এটা মিন করেন নি। কমিশন নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা কনফিউজিং, এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবেন, সমস্যা দুর হয়ে যাবে।” দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের এমন স্পষ্টীকরণ সবার উপকার হবে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। সোশাল মিডিয়ায় এআই-এর অপব্যবহার রোধের বিষয়ে ইসির উদ্যোগ সম্পর্কেও অবহিত হয়েছে বিএনপি প্রতিনিধি দল। ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে সোমবার। নজরুল ইসলাম খান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানহানিকর কিছু করলে ইসি যেন শক্ত ভূমিকা নেয় সে বিষয়েও অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, “ইসি ও সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে সক্রিয় রয়েছে।ফ্যাক্টচেক করে ফেইক হলে দ্রুত চিহ্নিত করার উদ্যোগের আহ্বান জানানো হয়। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button